মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইতালির মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
সংগঠনের আহ্বায়ক নূরুল আমিন খন্দকারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন হামীম হোসাইন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ইতালি শাখা বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ফরিদুল ইসলাম আনিস, রফিকুল ইসলাম মোস্তাক ও জিয়াউল রহমান খান সোহেল।

প্রধান বক্তা ছিলেন ইতালি শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন গুরাপি। এছাড়াও বক্তব্য রাখেন হুমায়ূন কবির, এইচ এম কবির, মুস্তাফিজুর রহমান রবিন ও হোসেন আলী।
বক্তারা সংগঠনের চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার নি:শত মুক্তির দাবী জানান। এসময় অঙ্গ সংঠনের বিভিন্ন স্তরের নেতাকমীরা উপস্থিত ছিলেন। শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।