হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৪ মে শনিবার নিউইয়র্কের জ্যামাইকার মমতাজ রোজ গার্ডেনে ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন নিউইয়র্ক এর পহেলা বৈশাখ ১৪২৬ জাকজমকপূর্ণ বর্ষবরন অনুষ্ঠানের আয়োজন করে।
নতুন বছরকে স্বাগতম জানানোর উৎসাহে সকল সদস্যরা চির ঐতিহ্যেময় বাঙালিয়ানা বৈশাখী সাজ পোশাকে অনুষ্ঠানে এসে উপস্থিত হয়।
হাসি খুশি গানে আনন্দে সকলেই ছিল মুখরিত। সংগঠনের প্রেসিডন্ট লাইলি মোশারফ বাংলা দেশে ভ্রমনে থাকায় সাধারণ সম্পাদক নাসরিন চৌধুরী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে সবার জীবনের সুস্থ্যতা কামনা করেন।
সকলের জীবন শান্তিময় হোক এবং বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বর্ষবরন অনুষ্ঠানের সূচনা করেন।

এসো হে বৈশাখ এসো এসো গানটি পরিবেশিত হয় সম্মলিত কন্ঠে ।
দুপুরে নরম রোদে আঙ্গিনা ভরে উঠে। সকলে মুখরিত হয আড্ডায় ফেলে আসা দিনের স্মৃতিতে ভেসে চলে সবাই।
দুপুরে মজাদার খাবার পরিবেশিত হয়। ছিল নানান ধরনের পিঠা।
সংগীত পরিবেশন করেন মনিরা আকনজি, মিলি, রুবি, বেলি, নিশাত।স্টোরিজ অফ জ্যাকসন হাইটস নাটকের অংশ বিশেষ অভিনয় করেন রেশমা চৌধুরী ও নাসরিন চৌধুরী।
ইডেনের স্মৃতিচারণ করেন হোসনে আরা, মমতাজ বেগম, সাঈদা রীতা ।কবিতা আবৃত্তি করেন লুবনা কাইজার। আমন্ত্রীত শিল্পী হিসেবে ছিলেন
বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী পারভিন রহমান।
পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায় সহ পারভিন রহমান অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত সহ আধুনিক ও দেশের গান গেয়ে শোনান।
হাসি আনন্দে নানান পরিবেশনায়
মুখরিত সময় দুপুর থেকে বিকেল ছুয়ে যায।
ভাইস প্রেসিডন্ট মমতাজ বেগম সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।