প্রবাস মেলা ডেস্কঃ আজ ইঞ্জিনিয়ার ফখরুজ্জামানের জম্মদিন। তিনি বাংলাদেশের টেক্সটাইল খাতে একজন নামকরা মেধাবী ইঞ্জিনিয়ার। তার জন্ম ১৯৬২ সালে ১০ মার্চ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মথুরাপুর গ্রামে। তার পিতার নাম আলহাজ্ব মোঃ নুরুজ্জামান, মাতার নাম মোসাম্মৎ আমেনা বেগম। তারা তিন ভাই তিন বোন। তিনি সবার বড়।
ইঞ্জিনিয়ার ফখ্রুজ্জামান মিয়াবাজার হাই স্কুল থেকে এস এস সি এবং কুমিল্লা সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কৃতিত্বের সাথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। এরপর বহু প্রতিষ্ঠানে চাকরি করার পর বর্তমানে ফকিরগ্রুপে জেনারেল ম্যানেজার পদে কর্মরত আছেন। এছাড়া তিনি দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কনসালটেন্ট হিসেবেও কাজ করছেন।
ইঞ্জিনিয়ার ফক্রুজ্জামান একজন সৌখিন সঙ্গীতশিল্পী। বহু মঞ্চে তিনি সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতা ও সঙ্গীতবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া তিনি একজন সাদা মনের বন্ধুবৎসল ও দানশীল ব্যাক্তিত্ব হিসেবে সুপরিচিত।
ব্যাক্তি জীবনে তিনি মিসেস মমতাজ চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে এক ছেলে দুই মেয়ে রয়েছে।
তার জন্মদিনে প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।