জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কৃষিবিদ ও সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর যুক্তরাজ্যে তার ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যে আসেন। তার আগমণ উপলক্ষে মাদারীপুর জেলাবাসীর উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি হলে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মাদারীপুর কমিউনিটি ব্যক্তিত্ব ফরহাদ হোসেন এর সভাপতিত্বে এবংকবির উদ্দিন আহাম্মেদ ও হাজী শাহ্ আলমের যৌথ উপস্থাপনায় মাদারীপুর জেলাবাসী তাদের প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।
এর পর কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং বিমান বন্দরে হয়রানির কথা তুলে ধরেন বক্তারা উপস্থিত সভায়। এতে সাবেক এম পি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যতটুকু সম্ভব প্রবাসীদের দেশে যাওয়ার সময় বিমান বন্দরে যাতে হয়রানির স্বীকার না হন তা দেখবেন বলে আশ্বাস দেন। এছাড়া মাদারীপুর জেলার উন্নয়নের ধারাবাহিকতা বলতে গিয়ে তিনি বলেন দেশ যখন এগিয়ে গেছে মাদারীপুরও এগিয়ে যাবে যদি আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসে। এই মাদারীপুর জেলা একদিন সিঙ্গাপুর কিংবা মালোশিয়ার মত রোল মডেলে পরিণত হবে যদিও এখনি অনেকটা তবে সেদিন বেশি দূরে নয় শুধু সময়ের ব্যাপার।

উপস্থিত সভায় বক্তৃতা প্রদান করেন চৌধুরী হফিজুর রহমান, হাবিবুর রহমান হাওলাদার, হাবিবুর রায়হান, নুরুজ্জামান খান, সাহদাত হোসেন, সাঈদ জামান সম্রাট, সাহিন মোল্লা, সৈয়দ জামাল, মিজানুর রহমান বিপ্লব, আসাদ হাওলাদার, ফরহাদ খালাশী, টিপু সুলতান, বাবুল আকন্দ, আজাদ মোল্লা, আউয়াল হাওলাদার, নাছির আহাম্মেদ, মশিউর রহমান, জাহান্দার শরীফ, জিয়াউর রহমান, খলিলুর রহমান, নাসির সিকদার, হেলাল হাওলাদার, সাঈদুর রহমান, মাসুদ খান, রাকিব সরদার, লাভলু ফকির, রিপন মিনা, দেলোয়ার হোসেন, ফারুক, রহিম সরদার, মোকলেসুর রহমান, মনির শরিফ, মিলন মোল্লা, আলমগীর খান, অনিক হাওলাদার, আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়মীলীগের সুলতান মাহমুদ শরীফ, সভাপতি সৈয়দ সাজেদুল হক ফারুক, সাধারণ সম্পাদক, আনোয়ারুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক।