হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৬ ফেব্রুয়ারি ২০২১, শনিবার সকাল ১১টায় ঢাকা কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রখ্যাত পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের ৪অর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। প্রয়াত জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামীলীগ নেতা এম এ করিম, এডভোকেট বলরাম পোদ্দার, কামাল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাংবাদিক সুজন হালদার, যুবলীগ নেতা আনিসুর রহমান খোকন, জাসদ নেতা হুমায়ুন কবির, বঙ্গবন্ধু একাডেমির ফরিদ উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন বঙ্গবন্ধু একাডেমীর মহা সচিব হুমায়ুন কবির মিজি।

পরিকল্পনা মন্ত্রী বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত গণ মানুষের নেতা ছিলেন। অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে সুখ্যাতি রেখে গেছেন। তারঁ কর্মময় জীবন থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তিনি বলেন, আল জাজিরা টিভিতে বিভ্রান্তমূলক প্রতিবেদন প্রচারে দেশের চিহ্নিত একটি মহল জড়িত রয়েছে। ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অগ্রযাত্রাকে নস্যাৎ করা যাবে না।