হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আলমগীর হোসাইন সোহেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। এক শোক বার্তায় সজিব ওয়াজেদ জয় ওয়াশিংটনে আওয়ামী লীগের প্রচার ও প্রসারে অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, আলমগীর সোহেলের আকাল মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট রবিবার বাংলাদেশ সময় সকালে আলমগীর সোহেলের ঢাকার বনানীস্থ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শেষে মরদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশের ময়নাতদন্ত শেষে মরহুম আলমগীর সোহেলের মরদেহ তার নিজ গ্রাম চাঁদপুরের কচুয়ায় চীরনিদ্রায় শায়িত করা হয়।