প্রবাস মেলা ডেস্ক: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার ঐতিহাসিক জয় লাভে রিয়াদের বাথা সামশিয়া মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে ১৮নং এক্সিট এ বিশাল আনন্দ উৎসব এর আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি আরবে বাংলাদেশী অন্যতম বিনিয়োগকারী লায়ন ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় আনন্দ উৎসব মুখর এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রিয়াদ ডিএমসি গুরুপের এমডি আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা মো: জাহাঙ্গীর আলম, যুবনেতা কামাল পাটওয়ারী, ব্যবসায়ী মাসুদ হোসেন সহ প্রবাসী বাংলাদেশ ব্যবসায়ী ও আর্জেন্টিনার সমর্থকগণ।

গানে গানে উৎসবে মাতোয়ারা ছিলো সহশ্রাধিক বাংলাদশি। সভাপতির বক্তব্য নোয়াখালীর কৃতি সন্তান লায়ন মো: ইসমাইল হোসেন বলেন, দেশ এবং প্রবাসে সবাই আনন্দ উৎসবে মেতে ছিলো। কে কোন দলের সাপোর্টার সেটা ভুলে এক হয়ে উৎসব উদযাপন করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমসি গ্রুপের এমডি আবদুল্লাহ আল মামুন বলেন, খেলায় বিশ্ব পরিমন্ডলে দেশের কূটনৈতিক সম্পর্কে বিশাল অবদান রাখতে সক্ষম তার বড় প্রমাণ হলো আর্জেটিনা এবং বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক এবং দুই দেশের মধ্য মিশন স্থাপন এর উদ্যোগ। তিনি এর জন্য বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের অভিবাদন জানান। গভীর রাত পর্যন্ত চলে প্রবাসের জনপ্রিয় শিল্পীদের প্রাণবন্ত গান পরিবেশন। নৈশভোজের মাধ্যমে উৎসাহ-উদ্দীপনার সমাপ্তি ঘোষণা করা হয়।