সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বাহরাইন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন কেন্দ্রিয় কমিটি দেশটির রাজধানী মানামায় কিইউ রেস্টুরেন্টের হল রুমে যথাযোগ্য মর্যাদায় পবিত্র কোরআন তেলওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম হোসেন এর উপস্থাপনায় এবং সাবেক সিনিয়র সহ সভাপতি মো: আক্তারুজ্জামান মিয়ার সভাপতিতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান পৃষ্ঠপোষক মো: আবুল বাসার। গেস্ট অব অনার ছিলেন সাবেক সহ সভাপতি মো: আবুল হোসেন ভুঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সাবেক সহ সভাপতি মো: আকবর আলী , সাবেক অর্থ সম্পাদক মো: শফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি আশকার শাখার সভাপতি মো: এখলাছ উদ্দিন, যুবদল সভাপতি মো: আলাউদ্দিন গাজী, সেচ্ছাসেবক দল সভাপতি মো: আব্দুল আলীম, যুবদল সাধারণ সম্পাদক মো: সুমন শাকিল, সেচ্ছাসেবদলের উপদেষ্টা হাজী মোহাম্মদ ইউনুস প্রমুখ।
সভার শুরুতে মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।