মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টে হল রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাত যুবদলের সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় বিএনপির সভাপতি জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি নুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ এই কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব, টেকনাফ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল হাশেম, শারজাহ বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, শারজাহ বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কিরন।
যুবদল নেতা আনোয়ার পারভেজ এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জানে আলম, মিয়া মোহাম্মদ সিজিল, আরাফাত সিদ্দিকী, ইছমত আলী, হুমায়ূন কবির সুমন, আরমান চৌধুরী, শাহাজাহান সজীব, তারেক তালুকদার, আব্দুল হামিদ বদরুল, রিয়াজ উদ্দিন রউফ, মানিকুল ইসলাম, জয়নাল আবেদিন জিল্লু, সরকার আহাদুজ্জামান, রিপন তালুকদার জুমা, জয়নাল আবেদিন, জুনায়েদ আহমেদ, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জনাব জাকির হোসেন বলেন, অবিলম্বে গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ, দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তার কিছু হলে বর্তমান সরকারকে জবাবদিহি করতে হবে, সরকার এর দায় এড়াতে পারবেনা।
অনুষ্ঠানে আরব আমিরাতে বসবাসরত বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।