হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ টেলিভিশন রিপোর্টস ইউনিট অব বাংলাদেশ (ট্রাব) এর ২০২১ এর ২৭ তম আসরে বাংলা এবং ইংরেজী সাহিত্যের আমেরিকার মূলধারার লেখক হিসাবে বিশেষ অবাদানের জন্য সাহিত্য সম্মাননা পেলেন যুক্তরাষ্ট্র বসবাসকারী বাংলাদেশী আমেরিকান জসীম উদ্দীন। জসীম উদ্দীন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অবস্থান করায় প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদের হাত থেকে উনার পুরস্কার গ্রহন করেন উনার কোম্পানী সুপার ডেনিম টেক্সটাইল লিঃ মিলের পরিচালক জনাব মুহাম্মদ আল তাকি আতিক।

অনুষ্ঠানে সভাপতি জনাব সালাম মাহমুদ সহ বিশেষ অথিতি ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এম পি। এই বর্নাঢ্য অনুষ্ঠানে সাত জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নইম নিজাম সহ বিশেষ ব্যক্তিবর্গ সহ ৫২ জনকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেএে অবাদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। এই যাবত কালে সবচেয়ে বেশী গুণীজনকে অনুপ্রাণিত করতে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথি ট্রাব এর প্রশংসা করে বলেন সাংবাদিকরা হলেন জাতির বিবেক এবং দেশের শক্তিশালী স্তম্ভ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের অনিয়ম দূর্নীতিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এবং সরকার এ সরকারী দল তা থেকে সজাগ হন। তিনি বলেন যখন সংসদে বিরোধী দল ভূমিকা রাখতে ব্যর্থ হন, শুধু সাংবাদিকরা পারেন একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে। অনুষ্ঠানে ঢাকার সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।