নিতীশ ভৌমিক:
আমি যদি কবি হই-
আমি মানুষের কথা বলি
আমি সর্বহারা নির্যাতিত মানুষের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি সাম্যের কথা বলি
আমি অসাম্প্রদায়িকতার কথা বলি।
আমি যদি কবি হই-
আমি দূর্নীতিবাজ ঘুষখোরদের বিরুদ্ধে কথা বলি
আমি দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলি।
আমি যদি কবি হই-
আমি শ্রমজীবি কৃষকের কথা বলি
আমি দিন-মজুর, কামার, কুমার, জেলেদের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি ফুল-ফসলের কথা বলি
আমি প্রকৃতি রাজ্যের অনিন্দ সুন্দরের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি সাগরের বিশালতার কথা বলি
আমি হিমালয়ের দৃঢ়তা আর ধৈর্যের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি রবি নজরুল জীবনানন্দের কথা বলি
আমি পল্লিকবি জসীম উদদীনের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি নদীপাড়ের বাস্তুহারাদের কথা বলি
আমি নদীমাতৃক দেশের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি দধিচীর আত্মত্যাগের কথা বলি
আমি পথ শিশুদের অসহায় জীবনের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি সূর্যরাঙা প্রভাতের কথা বলি
আমি অলোভ বীর যোদ্ধাদের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি বটবৃক্ষের সুশীতল ছায়ার কথা বলি
আমি রৌদ্রদগ্ধ বালুকারাশির কথা বলি।
আমি যদি কবি হই-
আমি সর্বংসহা ধরিত্রীর কথা বলি
আমি উচ্ছিষ্টে অভুক্তের আহারের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি উচ্চশিরে ধর্মের কথা বলি
আমি ন্যায়দণ্ড হাতে সত্য ও ন্যায়ের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি বিশ্ব শান্তির কথা বলি
আমি উৎপিড়ীত- নিপিড়ীতের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি কর্মযোগীর কথা বলি
আমি অসুস্থ পৃথিবীর দীর্ঘশ্বাসের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি নক্ষত্ররাজির কথা বলি
আমি চন্দ্রের স্নিগ্ধ কিরণে অবগাহনের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি মুক্ত স্বদেশভূমির কথা বলি
আমি নব যৌবনের কথা বলি।
আমি যদি কবি হই-
আমি অনাবিল শান্তি মায়ের আদরের কথা বলি
আমি সেই ধ্রুব সত্য মৃত্যুর কথা বলি।