কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় ওমরাহ পালনে আসা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি’র সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন মক্কা বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ সওদাগর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ সবুজ।
২৩ মে বৃহস্পতিবার এশার নামাজের পর মক্কায় হোটেল মিলিনিয়ামে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূঁইয়া, ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা শাখার সভাপতি ওজিউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা ভুইয়া টিপু সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।