মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ৩১ মার্চ ২০২৩ দুবাইয়ের আল তাওয়ার-১ এ অবস্থিত এশিয়া রয়েল রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ইফতার ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সভাপতি ও এসএ টিভির আমিরাত প্রতিনিধি মো: সিরাজুল হক এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বাংলাধারা ও নিউজ২৪ টেলিভিশনের আমিরাত প্রতিনিধি আবদুল আলীম সাইফুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মাই টিভির আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট-এর প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) কাজী ফয়সাল, দ্বিতীয় সচিব বদরুল আমিন, রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ইয়াকুব সৈনিক, প্রকৌশলী আবু জাফর (সিআইপি), নেফলেক্স গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিলরের সহ-সভাপতি ও বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ ইউএই এর সভাপতি রাজা মল্লিক, বিআরইউ’র উপদেষ্টা মাহবুব হাসান হৃদয়, বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, ফরিদপুর সমিতির সভাপতি মুকুল আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি শওকত মোল্লা, কমিউনিটি নেতা আনসার উল্লাহ আনসার, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সবুজ হাসান, বাংলাদেশ বিমানের একাউন্ট ম্যানেজার আবদুর রাজ্জাক রেজা, আজমানের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আক্তার, মিডিয়াকর্মী একাত্তর টিভির আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান ও সানজিদা ইসলাম।
সংগঠনের মধ্যে যারা উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, যুগ্ম সম্পাদক মো: মেহেদী মোল্লা, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান সোহেল, প্রচার সম্পাদক সাগর দেবনাথ, অর্থ সম্পাদক এ কে আজাদ রনি, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার, আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ, তথ্য ও প্রকাশনা সম্পাদক ওবায়েদ উল্লাহ ওবায়েদ, সদস্য মো: মাদ্রাজী মুন্না, সদস্য মো: জসীম উদ্দিন, মো: রাসেল আহম্মেদ, মো: রেদোয়ান, মো: জাহেদ, সাগর চন্দ্র স্বপন সহ স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিসহ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্বাধীনতা যুদ্ধের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা ও ২ লক্ষ মা বোনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের সকলের মাগফিরাত কামনা করে এবং দেশ বিদেশে সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।