প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি কোলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সংস্কৃতি-কর্মী, লেখিকা মহুয়া পৈত বাংলাদেশে আসলে প্রবাস মেলা কার্যালয় পরিদর্শন করেন। প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তার সাথে আড্ডায় ও চা-চক্রে উপস্থিত ছিলেন প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও নির্বাহী সম্পাদক শহীদ রাজু। তার সাথে আলোচনায় ওঠে এসেছে দুই বাংলার শিল্প, সাহিত্য-সংস্কৃতির নানা বিষয়। ঐদিন সন্ধ্যায় তিনি আলাপে প্রকাশ করেছেন বাংলাদেশও তার আপন দেশ। তাই বার বার তিনি বাংলাদেশে আসতে চান। আলোচনার ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও নির্বাহী সম্পাদক শহীদ রাজু।
উল্লেখ্য, মহুয়া পৈত একজন নাট্যকর্মী ও সিরিয়াল আর্টিস্ট। অভিনয় করতে ভালোবাসেন। সঙ্গে গান, কবিতা (বাচিকশিল্পী) পারফর্ম করছেন। গল্প এবং কবিতা লিখতে ভালোবাসেন। তার প্রথম কবিতার বই ‘তাড়স’। এবছর তার দু’টো বই বের হয়েছে। একটা উপন্যাস ও একটা গল্পের বই। বাংলা সিরিয়াল ‘শ্রীময়ী’, এখানে আকাশ নীল, গুড্ডু, গুড়িয়া, ধুলোকণা, নবাব নন্দিনী ইত্যাদি সিরিয়ালে কাজ করেছেন। তার পূর্ব পুরুষের ভিটা বাংলাদেশের বরিশাল ও ঢাকায়। তিনি একটি এনজিও পরিচালনা করছেন। এর নাম NASA (Madhyagram)। এছাড়া তিনি বেশ কিছু সামাজিক কাজের সাথে যুক্ত আছেন। প্রথমবারের মতো তিনি বাংলাদেশে এলেন। তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি কিন্তু মনে হচ্ছে এখানে আমার নিজস্ব মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে আমার আত্মিক বন্ধন অনুভব করলাম’।