মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আয়োজনে শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টের হলরুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আমিরাত কেন্দ্রীয় যুবদলের সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান সজীবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত কেন্দ্রীয় বিএনপির সভাপতি জনাব জাকির হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সহ-সভাপতি জনাব সিরাজুল ইসলাম নওয়াব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির দপ্তর সম্পাদক আলা উদ্দিন, ঢাকা রামপুরা থানা যুবদলের সভাপতি তানভিরুল হক রিপন, যুবদলের সহ-সভাপতি জানে আলম, সহ-সভাপতি আরাফাত সিদ্দিকী, সহ-সভাপতি ইছমত আলী, যুগ্ম সম্পাদক আরমান চৌধুরী।
বর্ধিত সভায় উন্মুক্ত বক্তব্য শুরু করেন শারজাহ যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এতে ধারাবাহিকভাবে প্রত্যেক শাখা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দগণ গুরুত্বপূর্ণ আলোচনা এবং তাদের মতামত ব্যাক্তব্য রাখেন।
সকলের সিদ্ধান্তে এবং মতামতে দীর্ঘদিন যাবত দায়িত্বপ্রাপ্ত যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক’ আবু ইউসুফ রানাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ সময় আবুধাবী, দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল-কুয়াইন, আল আইন, রাস আল কাইমা, ফুজিরাহ্ সহ যুবদলে সিনিয়র নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।