শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ভারতীয় চলচ্চিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় এক সুপরিচিত নাম। বলিউড, টলিউড সর্বত্র তার অবাধ বিচরণ। তিনি যে একজন তুখোড় অভিনেত্রী তা আরো একবার প্রমাণিত হল।
সম্প্রতি, দ্বিতীয় বার ‘ক্রিটিকস চয়েস’ – পুরষ্কারে তিনি সন্মানিত হলেন। পাতাললোক ওয়েব সিরিজে ডলি মেহেরা চরিত্রে অভিনয় করে তিনি সেরা সহ অভিনেত্রী হিসেবে এই এই পুরষ্কার পেলেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে তিনি এই পুরষ্কার পেয়েছেন। এই পুরষ্কার পেয়ে তিনি প্রচন্ড খুশি। পুরষ্কারটি তিনি তার বাবা সন্তু মুখোপাধ্যায়কে উৎসর্গ করেছেন। আন্তর্জাতিক মঞ্চে সন্মানিত স্বস্তিকা মুখোপাধ্যায়। এ খুবই খুশির খবর ভারতীয় তথা বাংলা সিনেমার জন্য।