হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ’ দিবস। যুক্তরাষ্ট্রস্থ জেনোসাইড ৭১ ফাউণ্ডেশন, ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক সাড়ে ৬টায় বিভিন্ন অনুষ্ঠানসূচীর মাধ্যমে দিবসটি পালন করবে।
বিশেষ অনুষ্ঠানসূচীর মধ্যে- মোমবাতি শিখা প্রজ্জলনের মাধ্যমে নিহতদের স্বরণ ও শ্রদ্ধাঞ্জলী প্রদান, CRY FOR JUSTICE – ডকুমেণ্টটারী প্রদর্শন, একাত্তুরে বাঙ্গালী জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি শীর্ষক সেমিনার ও আলোচনা।
ভেন্যু: Jewish Center, 37-01; 77th Street, Jackson Heights, Queens, New York; Guest, Jessica Ramos, New York State Senator; Chair, Committee on Labor, Jessica Gonzalez-Rojas, Assemblymember, Assembly District 34, NY; Jenifer Rajkumar, Assemblymember, Assembly District 38, Queens, NY; Mr. Md. Monwar Hossain, PhD, Deputy Permanent Representative, Bangladesh Permanent Mission to the United Nations, New York; Mr. SM. Nazmul Hasan, Acting Consul General of Bangladesh, New York.
স্বরণ অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে সময় মত অংশগ্রহণের জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছন। ড. প্রদীপ রঞ্জন কর ও মঞ্জুর চৌধুরী, জেনোসাইড ৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র পক্ষে ‘ক্রাই ফর জাস্টিস’ (CTY FOR JUSTICE) ডকুমেণ্টটারী প্রদর্শন করবেন।
বাংলাদেশে ৭১ এর মুক্তিযুদ্দ্বের সময় পাকিস্থান হানাদার মিলেটারী বাহিনী ও তাদের স্থানীয় দোসর দ্বারা সংঘটিত জেনোসাইডের উপর ডকুমেণ্টটারী ‘ক্রাই ফর জাস্টিস’ (CTY FOR JUSTICE) প্রদর্শিত হবে আগামী ৯ ডিসেম্বর, বৃহস্প্রতিবার সন্ধ্যা ৭ টায় Jewish Center, 37-01, 77th Street, Jackson Heights, New York এ কোন প্রবেস মূল্য ছাড়াই আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে। আয়োজকরা সবাইকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।