রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: একের পর এক রক্তের সম্পর্ক গড়েই যাচ্ছে তারুণ্যের সংগঠন ‘শিখর’। অসহায়, হত দরিদ্র সাধারণ মানুষের পাশে এবং করোনাকালে রোগীর সংকটময় অবস্থায় রক্ত দিয়ে একের পর এক জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আগামী দিনগুলোতে সর্বদা মানবসেবা করার অঙ্গীকার নিয়ে গত ২১ আগস্ট ২০২০, শুক্রবার সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
চট্টগ্রামের আনোয়ারার দেয়াঙ অরণ্যে আল্লামা নঈম উদ্দিন আলকাদেরী (রহ.) প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোহছেন আউলিয়া (রহ.) তৈয়বিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন শিখর’র ৩য় বর্ষপূতি উদযাপন করেন। বিকালে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন রিফাতের সঞ্চালনায় ও কেন্দ্রীয় সভাপতি মাহাতাব রুমির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য এম.এ রশিদ, উপজেলা যুবলীগের সদস্য ও মেঘনা ব্যাংক আনোয়ারা শাখার অফিসার মোহাম্মদ আবছার ও সংগঠনের দাতা সদস্য আবির হোসেন জাবেদ।
এসময়ে অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান বুলু, শাহ মোহছেন আউলিয়া (রহ.) তৈয়বিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক আমিনুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদু ছামাদ রিপাত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়াংকা বড়ুয়া, দপ্তর সম্পাদক মেহরাজ আলী মুন্না, শিখর নেগেটিভ ব্লাড ব্যাংক পরিচালক মো: জাহেদুল ইসলাম, সংগঠনের আনোয়ারা শাখার পরিচালক মো: মহিউদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো: রিফাতুল ইসলাম বলেন, এ দিনে শিখরের সদস্যরা অঙ্গীকার করেন সর্বত্র-সর্বদা মানবসেবায় তারা কাজ করে যাবেন। একদল তরুণ শুধু চট্টগ্রামে নয়, সারাদেশে মানবসেবায় কাজ করে যাচ্ছেন। করোনাকালে সংকটময় সময়েও সাধারণ মানুষ স্মরণ করে শিখরকে। এগিয়ে এসে রক্ত দিয়ে জীবন বাঁচাতে কাজ করছে আমাদের সংগঠনের সদস্যারা।
আমরা গত ৩ বছর ধরে মানবতার জন্য কাজ করে যাচ্ছি বিভিন্ন গ্রাম গঞ্জে। বন্যার ক্ষতিগ্রস্ত, করোনাকালে ত্রাণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে পালন করেছে আমাদের এ সংগঠন। একের পর এক রক্তের সম্পর্ক গড়ে যাচ্ছে শিখর।