রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের সাথে সাথে পাল্লা দিয়ে উন্নয়নের হাওয়া বইছে আনোয়ারা। এ যেন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে জনমনে। কিন্তু ড্রাইডক জেটির ভারী যানবাহন সাধারণের মাঝে বয়ে আনছে হুমকি ও ঝুঁকি। প্রায় প্রতিদিন আনোয়ারার রাস্তা দিয়ে চলছে শতশত লোহার স্ক্রাব নিয়ে ভারী যানবাহন ।লোহা ও স্ক্রাব ভর্তি ট্রাকগুলি সম্পূর্ণ খোলা অবস্থায় এলোমেলো লোহা নিয়ে অতিরিক্ত ওজন বহন করে এই সড়ক দিয়ে চলাচল করছে। প্রায়শই উপর থেকে লোহা রাস্তায় ছিটকে পরে। এতে আহত হওয়ার মত ঘটনা ঘটেছে বহুবার। এইরকম একটি ঘটনাকে কেন্দ্র করে আমানুল্লাহ পাড়ায় একবার বেশি কয়েকটি ট্রাক এলাকাবাসীরা বেশ কিছুক্ষণ আটকিয়ে রেখেছিল।
স্থানীয়রা জানান, কোন বিকল্প সড়কের ব্যবস্থা না করে কর্ণফুলী ড্রাইডক জেটির গাড়ী চলাচলের কারণে মানুষ রাস্তা দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। তারমধ্য নতুন সড়কটিও আস্তে আস্তে ভাঙ্গা শুরু হচ্ছে। বহুদিন পর এ সড়কটি নতুন ভাবে করা হয়েছিল।তারা আরো জানান,যেখানে সভ্য সমাজে সুস্থতার লক্ষ্য সিটি কর্পোরেশনের ময়লার গাড়িও ঢেকে ময়লার ভাগাড়ে নেয়া সেখানে এই ভারী শিল্পের ঝুঁকিপূর্ণ লোহা কেন খোলা নেয়া হবে?
উল্লেখ্য, প্রতিদিন ২০ থেকে ৩০ টণ ওজনের শত-শত গাড়ি চলাচলের কারণে বেহাল দশায় পরিণত হচ্ছে সড়কের অধিকাংশ জায়গা। এতে করে দূর্ভোগে পড়েছে স্থানীয় লক্ষাধিক বাসিন্দা।