বনি সিংহ, কোলকাতা, ভারত থেকে: ২২ অক্টোবর ২০২২, শনিবার আনন্দম সা়ংস্কৃতিক অঙ্গণের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো নিউটাউন সি বি মার্কেটের নিকট। এদিন সদস্যরা গান, কবিতা ও নাচের মাধ্যমে বিজয়ার আড্ডায় শামিল হয়েছিলেন। অনুষ্ঠান শেষে খাবারের ব্যবস্থা রেখেছিলেন সদস্যা বন্দনা সাহা।
বিজয়ের আড্ডায় সদস্যদের মধ্যে ছিলেন রুমা মুখার্জি, শিখা নাথ, লিপি দত্ত, তুহিনা সুলতানা, তৃষ্ণা দে আচার্য, কেয়া বসু, অপূর্ব সাহা, বন্দনা সাহা, রত্না ভট্টাচার্য ও দীপান্বিতা কুন্ডু হক সহ অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কথাকলি সোমা ও সূর্যোদয়।