শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: বলিউড ফিল্ম ইণ্ডাষ্ট্রি হল এক মায়াবী জগৎ। এই জগৎ সবাইকে আকর্ষণ করে। এর টানে অনেকেই ছুটে আসে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু বলিউড যে বড় কঠিন ঠাঁই। সেটা কজনে জানে?
আবার আত্মহত্যার ঘটনা ঘটলো বলিউডে। এবার আত্মহত্যা করলেন বলিউডের বিখ্যাত অভিনেতা সন্দীপ নাহার। সম্প্রতি আত্মহত্যা করেছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের সাথে, ‘এম এস ধোনি’- তে তিনি অভিনয় করেছিলেন।
অক্ষয় কুমারের সাথে ‘কেশরী’ – সিনেমাতেও তিনি করেন অভিনয়। ব্যক্তিগত ও পেশাগত সমস্যা থাকার কারণেই নাকি তিনি আত্মহত্যা করেছেন। তবে এই ঘটনা দুঃখের, দুঃখের, সত্যিই দুঃখের একথা বলার অপেক্ষা রাখে না।