কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: আজ ২৩ সেপ্টেম্বর সৌদিআরবের ৮৯ তম জাতীয় দিবস। এ উপলক্ষে এবার চারদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। পুরো সৌদিআরব জুড়ে পালিত হচ্ছে জাতীয় দিবস।
এই উৎসব ঘিরে সৌদি আরবের মোবাইল অপারেটর কোম্পানিগুলোও দিচ্ছে বিশেষ ‘আনন্দ অফার”। বিশেষ করে সৌদি জাতীয় দিবস উপলক্ষে বিশেষ গুগল ডুডল ২৩ সেপ্টেম্বর কে কেন্দ্র করে চেইন শপগুলো যেমন দিয়েছে বিশেষ ছাড়, মোবাইল অপারেটর কোম্পানিগুলোও দিচ্ছে ২৩ সেপ্টেম্বর মধ্য রাত ১২ টা থেকে ফ্রি কল এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ ।
ন্যাশনাল ডে’র বিশেষ ছাড় আনলিমিটেড ডাটা এবং কলের এই সুযোগ গ্রহণ করতে পারবেন সকল প্রবাসীরা। এসটিসি, মোবাইলি, ফ্রেন্ডিসহ প্রায় সব অপারেটরই দিচ্ছে এই সুযোগ । সৌদি আরবের জাতীয় দিবস উৎসবে প্রবাসীদেরও সামিল করতে মোবাইল অপারেটরদের বিশেষ এই ছাড়।