ডেস্ক রিপোর্ট: দীর্ঘ বিরতির পর বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আবারও শুরু হয়েছে প্রবাসীদের নিয়ে নির্মিত তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাস মেলা’। দেশের প্রথম ও একমাত্র প্রবাস-কেন্দ্রিক এই অনুষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রবাসীদের অবদান বিবেচনায় বর্তমান সরকার ও বিটিভি কর্তৃপক্ষ পুনরায় এটি সম্প্রচারের সিদ্ধান্ত নেয়।
প্রতি মাসের প্রথম ও চতুর্থ বৃহস্পতিবার, পাক্ষিক ভিত্তিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভিতে। প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা ও সংস্কৃতিকে তুলে ধরতে অনুষ্ঠানটিতে থাকবে বিভিন্ন তথ্যবহুল প্রতিবেদন।
আজ বৃহস্পতিবারের অনুষ্ঠানে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন সীমা ইসলাম। তথ্য সংগ্রহে ছিলেন শরীফ মুহম্মদ রাশেদ ও নাজমুস সালেহীন সকাল। প্রতিবেদনে কাজ করেছেন আশরাফুল আলম মাসুদ ও মোস্তফা কামাল। সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন সৈয়দ জাফর সাদেক। গবেষণা ও উপস্থাপনায় ছিলেন মামুন ইমতিয়াজ। আজ ২২ মে ২০২৫, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাস মেলা’ প্রচারিত হবে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো: নাজমুল হক।