প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাস মেলা’–এর নতুন পর্ব সম্প্রচারিত হবে আজ সোমবার, ১১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৭টায়। প্রবাসীদের জীবনযাপন, সংগ্রাম, সাফল্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে কেন্দ্র করে নির্মিত এ আয়োজনে এবারও থাকছে নানা চমক।
আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন হংকং প্রবাসী দেওয়ান সাইফুল আলম, মালদ্বীপের মালে প্রবাসী নাসরিন হোসাইন তিমা এবং নিউইয়র্ক প্রবাসী কবি-সাংবাদিক এবিএম সালেহ উদ্দীন এর কবিতাপাঠ।
প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে থাকছে রঙিন সাংস্কৃতিক পরিবেশনা। এবারের পর্বে গান পরিবেশন করবেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া প্রবাসী তাজ আক্তার দিয়া। এছাড়া লন্ডন থেকে পাঠানো গণমাধ্যমকর্মী শেখ মুহিতুর রহমান বাবলুর একটি বিশেষ প্রতিবেদনও সম্প্রচারের অংশ হিসেবে থাকছে।
অনুষ্ঠানটির উপস্থাপনা ও গবেষণায় ছিলেন মামুন ইমতিয়াজ, সমন্বয়ে সৈয়দ জাফর সাদেক এবং প্রযোজনায় মো. নাজমুল হক।