প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাস মেলা’র নতুন পর্ব প্রচারিত হবে আজ সোমবার, ২৮ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭টায়। প্রবাসীদের জীবনের নানা দিক, সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতির নানা রূপ তুলে ধরা হয় এই আয়োজনে।
এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতারের দোহা প্রবাসী শামস শাহীন এবং নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রবাসী কবি-সাংবাদিক এবিএম সালেহ উদ্দীন।
অনুষ্ঠানে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় থাকছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন। বিদেশে চিত্রায়িত সংগীত পরিবেশন করবেন সিডনি, অস্ট্রেলিয়া প্রবাসী শফিকুর লস্কর এবং নৃত্য পরিবেশন করবেন করবেন সিডনি, অস্ট্রেলিয়া প্রবাসী মৌসুমী সাহা।
অনুষ্ঠানটির উপস্থাপনা ও গবেষণায় ছিলেন মামুন ইমতিয়াজ। সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন সৈয়দ জাফর সাদেক এবং প্রযোজনা করেছেন মো. নাজমুল হক।