ডেস্ক রিপোর্ট: ‘প্রবাস মেলা’—প্রবাসীদের জীবনের গল্প নিয়ে তৈরি একটি ভিন্নধারার অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এর নতুন পর্ব।
এবারের আয়োজনে অতিথি হিসেবে থাকছেন সৌদি আরব প্রবাসী আবদুল্লাহ আল মামুন ও মালয়েশিয়া প্রবাসী মির্জা সালাউদ্দিন। গান পরিবেশন করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী শাহ্ হামজা। কবিতা পাঠ করবেন মালয়েশিয়াপ্রবাসী ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট এম. ফরহাদ হোসেন।
প্রতি পর্বের মতো এবারও থাকছে প্রবাসীদের জীবনঘনিষ্ঠ প্রতিবেদন। নেপথ্য কণ্ঠ দিয়েছেন সেলিনা আক্তার শেলী। তথ্য সংগ্রহ করেছেন শরীফ মুহম্মদ রাশেদ ও নাহিদা সুলতানা। প্রতিবেদনে ছিলেন আশরাফুল আলম মাসুদ ও মোস্তফা কামাল।
অনুষ্ঠানটি উপস্থাপনা ও গবেষণায় ছিলেন মামুন ইমতিয়াজ এবং সমন্বয়কের দায়িত্বে ছিলেন সৈয়দ জাফর সাদেক। প্রযোজনা করেছেন মো. নাজমুল হক।