ডেস্ক রিপোর্ট: প্রবাসীদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাস মেলা’ আজ শনিবার (১৪ জুন ২০২৫) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।
দেশের একমাত্র প্রবাস-কেন্দ্রিক ধারাবাহিক এই অনুষ্ঠানে এবার আলোচক হিসেবে অংশ নিয়েছেন পোল্যান্ড প্রবাসী সোলায়মান হোসেন (সুজন) এবং মালয়েশিয়া প্রবাসী সুমাইয়া জাফরিন চৌধুরী। এছাড়া লন্ডন প্রবাসী সংগীতশিল্পী সুফি আসমার আলীর পরিবেশনায় রয়েছে একটি গান।

প্রতি পর্বের মতো এবারও থাকছে প্রবাসীদের জীবনঘনিষ্ঠ প্রতিবেদন। অনুষ্ঠানটিতে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন সেলিনা আক্তার শেলী। তথ্য সংগ্রহে ছিলেন শরীফ মুহম্মদ রাশেদ ও নাজমুস সালেহীন সকাল। প্রতিবেদনে কাজ করেছেন আশরাফুল আলম মাসুদ ও মোস্তফা কামাল। সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন সৈয়দ জাফর সাদেক। গবেষণা ও উপস্থাপনায় ছিলেন মামুন ইমতিয়াজ।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো: নাজমুল হক।