প্রবাস মেলা ডেস্ক: প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জীবনসংগ্রাম, সাফল্য ও সাংস্কৃতিক পরিচয়ের গল্প নিয়ে আজ ১২ জানুয়ারি ২০২৬, সোমবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাস মেলা’।
পাক্ষিকভাবে প্রচারিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বাস্তব অভিজ্ঞতা, অর্জন এবং প্রবাসজীবনের নানাদিক তুলে ধরা হয়। আজকের পর্বে অতিথি হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী আবুল কালাম আজাদ খোকন এবং ইতালি প্রবাসী মো. হোসাইন সোহেল ঝন্টু।
এছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী ড. শম্পা দেওয়ান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাকিলা মতিন মৃদুলা। গবেষণায় রয়েছেন মামুন ইমতিয়াজ, সমন্বয়ে সৈয়দ জাফর সাদেক এবং প্রযোজনায় মো. নাজমুল হক।