শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: IFH যার পুরো নাম হল Indian Film House. ব্যাঙ্গালোরের চৌধিয়া মেমোরিয়াল হলে ৬ ও ৭ ই নভেম্বর ২০২১, শনি ও রবিবার সুন্দর উৎসাহব্যাঞ্জক পরিবেশে IFH NATIONAL LEVEL SHORT FILM AWARD 2021-2022 অনুষ্ঠিত হয়েছে।
রূপাঞ্জলি আঢ্য। যিনি একজন বাচিক ও মঞ্চ শিল্পী। তাঁর প্রযোজিত প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি SHABBA KHAIR ছিনিয়ে নিল BEST SCREENPLAY AWARD. এই ছবি প্রতিবন্ধকতা ও মানবিক অনুরননের গল্প বলে। এই ছবির পরিচালক ও চিত্রগ্রাহক স্বনামধন্য ব্যক্তিত্ব শুভদীপ চন্দ।
শুভদীপ বাবু একজন অসম্ভব গুণী ব্যক্তি। উনি হলেন ভারতের প্রথম চিত্র পরিচালক। যিনি শুধুমাত্র আইফোন দিয়ে ২০১৭ সালে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমার শুটিং করেছিলেন। ছবিটির নাম হল ‘ইয়ে লেড়কী ভী না’। ছবিটি মুক্তি পেয়েছিল হাঙ্গামা অটিটি প্লাটফর্মে।
SHABBA KHAIR SHORT ফিল্মের বিষয় বস্তু একদম অভিনব। তা হল ক্যান্সার। এর সময়সীমা হল ১৭ মিনিট ১০ সেকেন্ড। এই শর্ট ফিল্মে যাঁরা অভিনয় করেছেন তাঁদের মধ্যে ডিউক বোস, মধুরিমা ঘোষ বিশেষভাবে উল্লেখযোগ্য। সত্যিই এ এক অসাধারণ সাফল্য।