তকীউদ্দিন মুহাম্মদ আকরাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ঈদ পুনর্মিলনী ২ মে ২০২৩, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফিমেল একাডেমিক জোন এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফিমেল একাডেমিক জোন এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ রিজিয়া রেজা চৌধুরী।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহমুদুল হাসান, এসোসিয়েট প্রফেসর ড. মুহাম্মদ মঈন উদ্দিন আল আযহারী, এসিস্ট্যেন্ট প্রোক্টর ও এসোসিয়েট প্রফেসর সুলতানা আক্তার, ফিমেল একাডেমিক জোন এর কো-অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী, লেকচারার মাসনুনা আক্তার প্রমুখ।