প্রেস বিজ্ঞপ্তি: প্রয়াত সংগীত শিল্পী সাদি মহম্মদকে স্মরণ করবে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা। অস্ট্রেলিয়ায় সাদি মহম্মদ স্মরণে ‘তুমি রবে নীরবে….’ শিরোনামে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনটি অনুষ্ঠিত হবে ৪ মে ২০২৪, সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়ার হার্স্টভিল সিভিক থিয়েটারে। আয়োজনে থাকছে নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত এবং জীবনমুখী গান।
উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সিডনী, অস্ট্রেলিয়ার প্রিয়মুখ, সঙ্গীতশিল্পী অমিয়া মতিন। অনুষ্ঠানের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে https://www.deshievents.com.au/event/tumi-robe-nirobe-2024/ এই ওয়েবসাটে।
বিশেষ এই আয়োজনে বাঁশিতে থাকবেন ফাবিহাহ, তবলা বাজাবেন অভিজিত ডন, কি-বোর্ডে থাকবেন নীলাদ্রী, গীটারে থাকবেন সোহেল খান। অনুষ্ঠানটি আয়োজন করেছে সিডনিবাসী-বাংলা ডটকম।