প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের শোবিজ জগতে মৌসুমী হামিদকে সবাই চেনেন। জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০’ প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। ২০২০ সালে অভিনয় জগতে মৌসুমী হামিদ এর এক দশক পূর্ণ হলো।

তবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর ‘বাংলা আমার মাতৃভাষা’ নাটকে। নাট্য পরিচালক মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘বিয়োগ ফল’নাটকে অভিনয়ে মধ্য দিয়ে তিনি যাত্রা শুরু করেন।
২০১২ সালে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এ প্রসঙ্গে সাতক্ষীরায় জন্ম নেয়া এ অভিনেত্রী বলেন, আমার সৌভাগ্য যে, দর্শক-শ্রোতা এবং সহকর্মীদের কাছ থেকে অনেক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। এছাড়া নির্মাতারা আমার ওপর আস্থা রাখেন এটাও বড় পাওয়া।

এ গ্ল্যামারকন্যা বর্তমানে দুই পর্দাতে কাজ করছেন। সম্প্রতি আলী সুজন এর নির্মাণে ‘নীড় ভাঙ্গা ঢেউ’ শিরোনামের একটি টেলিছবির শুটিং শেষ করেছেন। ছবিটি চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করা হয়েছে। একক নাটকের বাইরে ধারাবাহিক নাটকেও সমানতালে অভিনয় করছেন মৌসুমী হামিদ। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত মীর সাব্বিরের পরিচালনায় ‘চোরাকাটা’, এসএ হক অলিকের ‘জায়গীর মাস্টার’, নজরুল ইসলাম রাজুর ‘ঘরে বাইরে’ শিরোনামের তিনটি ধারাবাহিক।
প্রচারের অপেক্ষায় আছে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘বিষয়টি পারিবারিক’ ও মুসাফির রনির ‘তোলপাড়’ ধারাবাহিক নাটক দুটি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ নামের একটি চলচ্চিত্র। এ ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই মুক্তি পাবে বলে জানান এ অভিনেত্রী। এতে তাকে দেখা যাবে একজন বিধবার চরিত্রে। এছাড়া আরিফুর জামান এর পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমায় অভিনয় করছেন তিনি। । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্রগুলো নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। এই সিনেমায় ‘রাজলক্ষ্মী’ চরিত্রে অভিনয় করছেন এ পর্দাকন্যা।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ নামের একটি চলচ্চিত্র। এ ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই মুক্তি পাবে বলে জানান এ অভিনেত্রী। এতে তাকে দেখা যাবে একজন বিধবার চরিত্রে। এছাড়া আরিফুর জামান এর পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমায় অভিনয় করছেন তিনি। । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্রগুলো নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। এই সিনেমায় ‘রাজলক্ষ্মী’ চরিত্রে অভিনয় করছেন এ পর্দাকন্যা।
উল্লেখ্য, মৌসুমী হামিদ অভিনীত ‘জালালের গল্প’, ‘ব্ল্যাকমেইল’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ সহ কয়েকটি বাংলা ছবি দর্শকের প্রশংসা কুড়িয়েছে।