প্রবাস মেলা ডেস্ক: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সাগর হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
সাগর হুদা নিয়মিত নাটকে অভিনয় করতেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’ প্রভূতি।