প্রেস বিজ্ঞপ্তি: নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ – এই স্লোগানকে সামনে রেখে অপরূপা নাট্যগোষ্ঠী যুব সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার সকালে মহামারী উত্তর ঠাকুরবাজারস্থ সংগগঠনের প্রধান কার্যালয়ের সামনে করোনায় কর্মহীন শাহরাস্তি উপজেলার দুস্থ, অসহায় হতদরিদ্র, পত্রিকা বিলিকারক শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক ও চাউল, আলু, পিয়াজ, তৈল, রসুন, আদা বিতরণ করা হয়েছে।

করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই স্বল্প সময়ে অল্প পরিসরে মাস্ক ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরূপা নাট্যগোষ্ঠী যুব সাংস্কৃতিক সংগঠন এর উপদেষ্টা ডাক্তার মো: মফিজুর রহমান মজুমদার, অ্যাডভোকেট বাহারুল ইসলাম বাহার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক, নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সহ সভাপতি সৈয়দ আমরুজ্জামান সবুজ, সহ সভাপতি শিল্পী আতাউর রহমান, সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারি, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান নয়ন।
মাস্ক ও ত্রাণ বিতরণ সহযোগিতায় ছিলেন হাজী সফিকুর রহমান মজুমদার, অ্যাডভোকেট এম এস আলম পাটোয়ারী, ইমাম পাটোয়ারী প্রমুখ।