প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় জুটি সাইম সাদিক ও মাহিয়া মাহি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) এ জুটির ‘লাইভ’ সিনেমাটি সারা দেশের চারটি সিনেপ্লেক্সসহ ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনী।
এর আগে ৭ সেপ্টেম্বর শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি মুক্তি উপলক্ষে রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সম্প্রতি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার, সাইমন সাদিক, মাহিয়া মাহিসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে সাইমন সাদিক বলেন, একটি দৃশ্যে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেওয়ার মতো। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো গল্পটাই একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
শাপলা মিডিয়া প্রযোজিত সাইকো থ্রিলার ঘরানায় এ সিনেমায় আরও অভিনয় করেছেন আদর আজাদ, খায়রুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ।