ক.ম.জামাল উদ্দীন, খামিস মোশায়েত, সৌদিআরব:
আগামী হিজরী বর্ষের শুরু থেকে আরো ১২ ক্যাটাগরির পেশায় সৌদি আরবে বিদেশি শ্রমিকরা কাজ করতে পারবেনা বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছিল । তার সত্যতা সম্পর্কে ২৯ আগস্ট সৌদি গ্যাজেট পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বাংলাদেশি সহ হাজার হাজার বিদেশি শ্রমিক বেকার হওয়ার আতংকে ভুগছেন ।
১১ সেপ্টেম্বর থেকে (১ মুহররম ১৪৪০ হিজরী ) শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএলএসডি) ১২ ক্যাটাগরি কাজ বিদেশি শ্রমিকদের জন্য সৌদিতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সে দেশের সব এলাকায় ২০০ পরিদর্শক নিয়োগ করবে এবং তাদের কার্যক্রম শুরু করবে ।
যে ১২টি খাতে প্রবাসীরা কাজ করতে পারবে না, সেগুলো হলো: ১. ঘড়ির দোকান ২. চশমার দোকান ৩. মেডিকেল যন্ত্রাংশের দোকান ৪. ইলেক্ট্রিক্যাল সামগ্রী এবং ইলেক্ট্রনিক্সের দোকান ৫. গাড়ির যন্ত্রাংশের দোকান ৬. ভবন নির্মাণ সামগ্রীর দোকান ৭. কার্পেটের দোকান ৮. গাড়ি এবং মোটর সাইকেলের শো-রুম ৯. গৃহস্থালি ও অফিস আদালতের আসবাবপত্রের দোকান ১০. তৈরি পোশাক এবং শিশু ও পুরুষদের টুকিটাকি জিনিসের দোকান ১১. গৃহস্থালি টুকাটাকি জিনিসের দোকান ১২.পেস্ট্রির দোকান।
সৌদি গ্যাজেট পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়, শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের একটি সূত্র উদ্ধৃত করে আল-মদিনা আরবি সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ১২ সেক্টরে ৭০ শতাংশ বিক্রয় কেন্দ্রে সৌদিকরণ বাস্তবায়নের জন্য পরিদর্শন টিম প্রস্তুতি সম্পন্ন করেছে।
সূত্রে আরো জানা যায়,পরিদর্শন টীম কীভাবে শ্রম আইন লঙ্গন ও ডকুমেন্ট সম্পর্কিত বিভিন্ন নিয়ম নীতি অবলোকন করবেন সে জন্য দেশের সব এলাকায় শক্তিশালী পরিদর্শন টীম তৈরি করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ।
আগামী হিজরী বর্ষের শুরু থেকে ১২ ক্যাটাগরি বিক্রয় কেন্দ্র তথা দোকানে কোন তারিখ থেকে তারা কো ন সেক্টরে পরিদর্শনে যাবেন সে সম্পর্কিত একটি গ্রাফ সৌদি গ্যাজেট পত্রিকায় প্রকাশ করা হয় ।
এদিকে বিভিন্ন দোকানে সৌদি আরবে কর্মরত প্রবাসীদের নিকট থেকেও জানা যায়, সে দেশের শ্রম মন্ত্রীর কর্মকর্তারা এসে শর্ত করে দিচ্ছেন বিদেশি শ্রমিকদের উপরিল্লিখিত সেক্টরগুলো থেকে নিজেদের গুটিয়ে নিয়ে অন্যত্র কাজ যোগার করতে ।