খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: “প্রবাসীদের কল্যাণে আমরা” এ স্লোগানে নিয়ে গঠিত লোহাগাড়া প্রবাসী সমিটি-সৌদিআরব আহবায়ক কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩ জানুয়ারি পবিত্র মক্কা নগরীর মিসফাল্লাহ হোটেল আল-আমিনে লোহাগাড়া প্রবাসী সমিতি আহবায়ক আলহাজ্ব মোঃআব্বাস উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের যুগ্ম-আহবায়ক তারেক আজিজ চৌধুরী সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী।
এ আহবায়ক কমিটির প্রথম আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড প্রবাসী গ্রুপের ভাইস-চেয়ারম্যান আবদু শুক্কুর। বিশেষ অতিথি ছিলেন ডায়মন প্রবাসী গ্রুপের অর্থ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, অবসর প্রাপ্ত সেনা কর্মকতা আবদুল আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতির যুগ্ম-আহবায়ক যথাক্রমে মুহাম্মদ কুতুব উদ্দিন, এনামুল হক এনাম সাও, মোঃ লোকমান হাকিম, ফয়েজ আহমদ চৌধুরী, এস.এম আবু তাহের, শেখ আবদুল আজিজ।
সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির নির্বাহী সদস্য মোঃ জানে আলম, জাকের হোসেন বাচ্চু, মোঃনুরুল আমিন, মোঃ কামাল উদ্দিন, মুহাম্মদ ওবায়দুল্লাহ, আসাদ সিকদার, মোহাম্মদ শোয়াইব, সালমান মাহমুদ রুবেল, দেলোয়ার হোসেন ও শাহাদত হোসেন প্রমুখ।
এ আহবায়ক কমিটির প্রথম আলোচনা সভায় লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব আত্মপ্রকাশ অনুষ্ঠান করা ও কমিটিকে পূর্ণাঙ্গ করে ছড়িছিটিয়ে থাকা লোহাগাড়া উপজেলার সৌদি-প্রবাসীদের সংগঠনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।