ফারুক আহমেদ চান, রিয়াদ, সৌদি আরব থেকে: রিয়াদে হারা লুলু শপিং মল সংলগ্ন কেএফসি’র বিপরীত পাশে বাংলাদেশি মালিকানাধীন নুরা রেস্টুরেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশী মালিক সাকিব আল হাসান এসময় অতিথি নিয়ে ফিতা এবং কেক কেটে তার মালিকানাধীন রেস্টুরেন্টএর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো রেস্টুরেন্টকে বেলুন, ফুল এবং আলোকিত লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছিলো। সৌদি আরবে রিয়াদের বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ বিপুল সংখ্যক প্রবাসীর আগমনে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছিলো পুরো এলাকা।

এসময় সৌদি আরবের প্রবাসী বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক এ আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রিয়াদের বাংলাদেশী সু-পরিচিত ব্যবসায়ী ও বিনিয়োগকারী লায়ন ইসমাঈল হোসেন, ডিএমসি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান সানসিটি মেডিকেল এর এমডি আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান, নোয়াখালী সোনাই মুড়ী ২নং নদনা ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, এনটিভি দর্শক ফোরাম সাধারণ সম্পাদক শেখ মো: বাদল, সাংগঠনিক সমপাদক আলী আহসান কিরন, ব্যবসায়ী আবদুর রহমান মঞ্জু সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, রিয়াদের বাংলাদেশি বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকল অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়। এসময় রেস্টুরেন্ট এর উন্নতি সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।