মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মালদ্বীপের সিনিয়র সহ-সভাপতি ও কুলাউড়ার সাবেক ছাত্রনেতা মাশুহুদুল ইসলাম মাসুদ।
১৫ অক্টোবর সোমবার রাত ৮টায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রবাসী কমিউনিটি এই নেতা দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় দেশটির ভাইস প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল গ্রামের এই কৃতি সন্তান বর্তমানে মালদ্বীপে বাঙ্গালি কমিউনিটির মূল ধারায় নেতৃত্ব দিচ্ছেন। মাশুহুদুল ইসলাম মাসুদ গণমাধ্যমকে বলেন, আসলে মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে দেখা করতে পেরে নিজেকে গৌরাবান্বিত মনে করছি। প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তাঁর কাছে তুলে ধরেছি। নিজ কমিউনিটি তথা এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।