কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবের পবিত্র ভূমি মক্কায় সাবেক জন প্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ।
৭ জানুয়ারি সোমবার মক্কার স্থানীয় একটি হোটেলে শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি শামসুল হক। প্রচার সম্পাদক নাজিম উদ্দিন বাবুলের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ সভাপতি মোহাম্মদ এয়াকুব।
বক্তব্য রাখেন খোরশেদুল আলম ইবলু, আবদুল জলিল, আবদুল মালেক,নজরুল, জসিম, ইমরান, শাহ পরান, নাসির, আমিন, মহসিন, দেলোয়ার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
শোক সভায় বক্তারা বলেন, তিনি যতবার মন্ত্রী হয়েছেন, ততবার তাঁর সম্পদ বাড়েনি বরং কমেছে। যা বর্তমান বিশ্বে সত্যিই বিরল। উন্নয়নের এই সন্ধিক্ষণে সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা আওয়ামী নেতা কর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মক্কা আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।