মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: বছরের শুভলগ্নে পহেলা জানুয়ারি ২০১৯ সোমবার ভেনিস মেস্ট্রে এর হার্ট পয়েন্ট ভিয়া কাপুচিনা ও ভিয়া ডেল করসো এর মাঝামাঝি ভিয়া পাওলো পারুতা ৪০ নং এ বিসমিল্লাহ্ রেস্টুরেন্ট ও কফি নামে সুপরিসর ও মনোরম এক বাংলাদেশী রেস্টুরেন্ট এর জাঁকজমক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও বাংলা খাবারের আপ্যায়নে উক্ত অনুষ্ঠানে যোগ দেন কমিউনিটি নেতৃবৃন্দ ও স্থানীয় বাংলাদেশি ও ইতালিয়ান নাগরিকগণ।

৪ বন্ধুর মালিকানাধীন উক্ত বিসমিল্লাহ্ রেষ্টুরেন্টের চেয়ারম্যান এর দ্বায়িত্বে আছেন বৃহত্তর কুমিল্লার সন্তান জনাব শরীফুল আলম মৃধা ও অন্যান্য ব্যবস্থাপনায় দ্বায়িত্বে আছেন যথাক্রমে নোয়াখালীর কৃতি সন্তান নূরুল হক কালাম, বৃহত্তর ঢাকার কৃতি সন্তান হোসাইন সারোয়ার ও সাইফুল ইসলাম পলাশ। রেস্টুরেন্টটি বাংলাদেশীদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও মিটিং পয়েন্ট হিসাবে কমিউনিটির প্রাণকেন্দ্রে পরিণত হবে বলে সবাই আশা প্রকাশ করেন।
উক্ত দোয়া মাহফিল ও বর্ণালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বজনাব ইতালি আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, ভেনিস বিএনপির সাধারণ সম্পাদক সমশের আকবর পলাশ, সিনিয়র সহসভাপতি ভেনিস আওয়ামী লীগের রফিকুল ইসলাম ছৈয়াল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিলন, মোবারক হোসাইন, সাবেক নির্বাহী সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, কাজী আব্দুল আল রোনাক , নজরুল ইসলাম, মামুন,আমজাদ হোসেন, হাজী সেকান্দর, মুকুল, ফাইয়াজ হোসেন, বিল্লাল হোসেন, মুফতি আবু সাইদ মোহাম্মদ, মাওলানা কাদের, হাফেজ জাহাঙ্গীর, হাফেজ জসিম প্রমুখ।