রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা থানার বারশত ইউনিয়ন এর বোয়ালিয়া গ্রামে বোয়ালিয়া মোড় থেকে বড় মাদ্রসার রাস্তারটি পিচ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ মে ২০২৩, সোমবার এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ২নং বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বোয়ালিয়া ৬নং ওয়ার্ডের মেম্বার মো: আবদুর রহিমসহ বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ। ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
প্রসঙ্গত, বোয়ালিয়ার মোড় হতে বোয়ালিয়া পুরান মাদ্রসা হয়ে রশিদের দোকান পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা। এ রাস্তা নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৯১ লাখ টাকা।