প্রেস বিজ্ঞপ্তি: ৩০ নভেম্বর ২০২৫, রবিবার রাত ৯ টায় সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নির্বাচন কমিশনারের সাথে সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা সানসিটি পলিক্লিনিক সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশন প্রধান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে- সহকারী নির্বাচন কমিশনার মাসুদ রানার পরিচালনায়_নির্বাচনের কলাকৌশল ও প্রবাসীদের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন_ বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনটিভি সৌদিআরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন, ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহনা টিভি, প্রবাস মেলা ও দৈনিক চাঁদপুর কন্ঠ সৌদি আরব প্রতিনিধি প্রধান রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, নির্বাচন কমিশনের সদস্য শাহজালাল ভুট্টো, দৈনিক আলোকিত পত্রিকার সৌদিআরব প্রতিনিধি সাহাদাত আল মাহদী ও ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাদেক আহমাদ প্রমূখ।