প্রবাস মেলা ডেস্ক: চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, ওয়ারুক মেডিল্যাব ফিজিওথেরাপি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর, প্রবাসী সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়ের সন্মানে শাহরাস্তি শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ঠাকুরবাজারস্থ নিজস্ব কার্যালয়ে ইফতারের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান, হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক কবির হোসেন, নাছির উদ্দীন (পরিদর্শক) মাহফুজুর রহমান (পরিদর্শক), শাহরাস্তি ওয়ারুক মেডিল্যাব ফিজিওথেরাপি সেন্টারের মার্কেটিং অফিসার মো: খোরশেদ আলম প্রমুখ।
শাহরাস্তি শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে এলাকার শিক্ষিত বেকার যুবকদের ক্ষুদ্র ঋণ দেয়া হয়, যাতে করে লেখাপড়া শেষ করে বেকার ঘুরতে না হয়। সামাজিকভাবে নিজেই আত্মমর্যাদা রক্ষা করে চলতে পারে সেই লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।