রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের বন্দর ও বাণিজ্যিক রাজধানী পোর্তোয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)পোর্তো শাখার উদ্যোগে লাভি শপিং এর কাবাব কর্ণারে স্থানীয় সময় সন্ধ্যা ৮:৩০ মিনিটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশনেত্রী বেগম খেলেদা জিয়ার মুক্তি, বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক মেয়র ও মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার সাদেক হোসেন খোকা ভাইয়ের মৃত্যুতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পোর্তো বিএনপির সভাপতি মো: কাজল আহমেদ সভাপতিত্বে কাইয়ুম উদ্দিন লিটনের পরিচালনায় মোহাম্মদ আমিরের কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে আলোচনার শুরু হয়। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির পোর্তো শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাজারী।
বক্তব্য রখেন পোর্তো বিএনপি সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপদেষ্টা ইদ্রীস মাতাব্বর এবং জনাব আব্দুল হাই।
এই সময় কাজল আহম্মেদে বলেন, ১৯৭৫ সালের এ দিনে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সকল ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস। সরকার জাতীয়তাবাদী শক্তিকে ভয় পায় বলেই আজ তারা আমাদের কথা বলার স্বাধীনতা ক্ষুন্ন করেছে এবং গণ তন্ত্রে কান্ডারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে রেখেছে সেই সাথে মুক্তিযোদ্ধ কমান্ডার সাদেক হোসেন খোকার সাথে সরকারের প্রতিহিংসামূলক আচরনের তীব্র প্রতিবাদ জানানো হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন পোর্তো বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি রফিক মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন, রফিকূল আলম মোল্লা ও কোষাধ্যক্ষ হাসিবুল হাসান মৃধা প্রমুখ। সভার সমাপ্তিকালে সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মামুন হাজারী।