ফারাহ্ সাঈদ
লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র
সমুদ্র ডেকে ডেকে কাছে নেয়
শুনি তার হাহাকার
ক্ষুদ্র ক্ষুদ্র গানের অভিমান
কতাবালির ফেনায়িত মুখ
আহা অমায়িক ভান।
আমিও কাছে গিয়ে বলি
তুমি কি অথৈ গল্প?
নাকি নুনের অধিকার
দিনমানের উত্তর জানে না সে।
সমুদ্র হে, আত্মার টানে
উবে যাওয়া ঢেউ এর কসম
আলেয়ায় ডুবে
তুমিও তো হতে পারো প্রেম
নুনের অহম
অনাত্মীয় হতে দূরে
একটি জাহাজ কৃষাণ-বৌয়ের
নুন মাখা শোনে গর্জন।