টরন্টো, কানাডা: ২৪ নভেম্বর রবিবারে টরন্টো শহরের ডেনফোরস্থ বাংলাদেশ সেন্টারে কথাসাহিত্যক ড. তাবারক হোসেনের ‘অণু’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মানুষের মনস্তাত্বিক চিন্তা-ভাবনা, অনুভব অনুভুতির সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গগুলোকে তুলেধরে মানব জীবনের সংসার, সমাজ ও জীবনযাপনের বাস্তব চিত্রকে লিখক তার অণু-গল্পগুলোতে সহজবোধ্যকরে প্রকাশ করেছেন । বইটিতে ৫১টি অণু-গল্প স্থান পেয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছেন বাংলাদেশের খ্যাতিমান প্রকাশনা সংস্থা অবসর প্রকাশনী।
স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে ফারহানা শান্তার উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতে ড. তাবারক হোসেনের জীবনে শিক্ষা, পেশা এবং সাহিত্য জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক বর্ণনা করে স্বল্পদৈর্ঘ একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। নারায়ণগঞ্জ এসোসিয়ন অব কানাডা আয়োজিত এই অনুষ্ঠানে মহিউদ্দন আহমদের স্বাগত ভাষণের পর বক্তব্য রাখেন ড. মোজাম্মেল হক খান, অধ্যাপিকা তাসরিনা শিখা, রোজিনা চৌধুরী নার্গিস, কবি আসাদ চৌধুরী, ডলি বেগম এমপিপি এবং নুরুল ইসলাম ।

আনন্দঘণ পরিবেশে ড. তাবারক হোসেন তার ‘অণু’ গ্রস্থটি লিখার পটভূমি, লক্ষ্য, উদ্দেশ্য বর্ণনা করে হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সকল স্তরের নারী-পুরুষ, বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, লিখক, গবেষকদের সাথে বহুগুণি জনের উপস্থিতি অনুষ্ঠানটি এক সার্বজনিন মিলনমেলায় পরিণত হয়।