প্রেস বিজ্ঞপ্তি: জীবন, প্রকৃতি, সমাজ ও স্বদেশের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া কবিতাকে পাঠকদের সামনে তুলে ধরতে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘স্বকণ্ঠে স্বরচিত’। অনুষ্ঠানে নিজের রচিত নির্বাচিত কবিতা স্বকণ্ঠে পাঠ করবেন কবি এস এম আব্দুর রহমান।
কবির ভাষায়, কবিতা তাঁর কাছে শুধু শব্দের সমাহার নয়, বরং জীবনের অভিজ্ঞতা, অনুভূতি ও অন্তরের গভীর প্রতিচ্ছবি। দীর্ঘ অভিজ্ঞতার আলোয় রচিত এসব কবিতাই তিনি পাঠকের সামনে উপস্থাপন করতে চান।
আগামী ৩০ নভেম্বর ২০২৫, রোববার, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান- কবিতা ও ভাবনার এই ভিন্নধর্মী আয়োজনে সকল কবিতা-প্রেমীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
আয়োজনে সহযোগিতায় রয়েছে ‘সহযাত্রী’—প্রাথমিক শিক্ষক সাংস্কৃতিক সংগঠন।