প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মাহমাদুল হাসান।
তিনি ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে খোকসা উপজেলা প্রশাসনে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।
নতুন দায়িত্ব গ্রহণের পর খোকসায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের আশা করছেন স্থানীয়রা। তাঁদের বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি খোকসা উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে খোকসাবাসী জানিয়েছেন—খোকসার উন্নয়নযাত্রায় তাঁর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন আনবে।