সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভার মাধ্যমে ২৩ জুন রবিবার ২০১৯ লস এঞ্জেলস সাইন্টোলজি অডিটোরিয়মে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ। ।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টে আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা: রবি আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পথ ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের সহ সভাপতি আজিজ মোহাম্মদ হাই বলেন, শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসেও ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যকরতে হবে, “যতদিন বাংলাদেশ নামক ভূখণ্ড বিরাজমান থাকবে, ততদিনই আওয়ামী লীগের ঝাণ্ডা উড়বে সমগ্র জনপদে।
এসময় ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ফিরজ আলম, শাহানা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপক তাকসিম আহম্মেদ খান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেক কেটে ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।